জ্বালানি তেলের সংকট মোকাবেলায় দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ করেছেন সরকার । জ্বালানি তেলের চলমান সংকট মোকাবেলায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার ৫ এপ্রিল ২০২৬ প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের শপিংমল ও দোকানপাট বন্ধের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে । প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে পূর্ব নির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সকল দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনা এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে রাতের বেলায় বিদ্যুতের চাহিদা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা । ব্যবসায়ী নেতারা জানান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত এই সিদ্ধান্ত মেনে চলতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকেও প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে । এদিকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দেশের স্বার্থে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে ।