ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

আজ থেকে পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ

আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ রোজ শনিবার। আজ মধ্য রাত থেকে পদ্মা মেঘনায় ২ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার। ইলিশ পোনা সহ জাটকা রক্ষায় এই নিষেধাজ্ঞা জোরদার করা হয়। আজ মধ্যরাত থেকে মার্চ, এপ্রিল এই দুই মাস চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের ছয়টি নদী অঞ্চলের মাছের শিকারে নিষেধাজ্ঞা দিয়েছেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত দীর্ঘ এই ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত এই ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ ধরা, ক্রয় বিক্রয় এবং মজুদ করা সম্পূর্ণ নিষেধ। এই ২ মাস জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবেন। যারা এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা কার্যক্রম অব্যাহত রাখবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নিবন্ধনকৃত ৩৯ হাজার ৪০০ শ জন জেলেকে ৪ কিস্তিতে ১৬০ কেজি করে চাল দিবে সরকার। তবে জেলেরা নিষেধাজ্ঞ অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা সহ উভয় দন্ডে দণ্ডিত করা হতে পারে। 

আজ থেকে পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ