আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন। মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা নেত্রকোনা। নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার।বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মো. সায়েদ আল মামুন শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান সুপ্লব, যুবদল নেতা আতাউর রহমান তারা মিয়া, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এম.এ. আকন্দ খোকন, বিএনপি নেতা মো. বাচ্চু মিয়া, যুবদল নেতা মো. আলী আকবর খান পল্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠন জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে তারা মাঠে রয়েছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থেকে রাজপথে অবস্থান বজায় রাখার নির্দেশ দেন তিনি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।