ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে হত্যা

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নড়াইলে ট্রাকে ডিজেল না পেয়ে ক্ষোভের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । 

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে । 

নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত উক্ত ফিলিং স্টেশনে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা তার ট্রাকে ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেল না থাকায় পাম্প ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় । 

অভিযোগ রয়েছে বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রাকচালক সুজাত মোল্যা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি দিয়ে নাহিদ সরদারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা আরও একজন গুরুতর আহত হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । 

এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ট্রাকচালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে   পুলিশ । 

Image

বিষয় : ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নড়াইলে ট্রাকে ডিজেল না পেয়ে ক্ষোভের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । 

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে । 

নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত উক্ত ফিলিং স্টেশনে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা তার ট্রাকে ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেল না থাকায় পাম্প ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় । 

অভিযোগ রয়েছে বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রাকচালক সুজাত মোল্যা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি দিয়ে নাহিদ সরদারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা আরও একজন গুরুতর আহত হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । 

এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ট্রাকচালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে   পুলিশ । 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24