ফেনীর লালপোলে ট্রাক-কাভার ভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে চালক নিহত, আহত ১
ফেনীর লালপোল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের মালিকের ছেলে জিল্লুর হোসেন ।
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক সামনে থাকা কাভার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। তবে নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি ।
দুর্ঘটনায় আহত জিল্লুর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
বিষয় : ট্রাক কভার ভ্যানে সংঘর্ষ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
ফেনীর লালপোলে ট্রাক-কাভার ভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে চালক নিহত, আহত ১
ফেনীর লালপোল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের মালিকের ছেলে জিল্লুর হোসেন ।
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক সামনে থাকা কাভার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। তবে নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি ।
দুর্ঘটনায় আহত জিল্লুর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

আপনার মতামত লিখুন