শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ।
বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষাব্যবস্থার বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে আন্দোলনস্থলে উত্তেজনা সৃষ্টি হয় ।
তবে পুলিশের বাধার মুখেও অনেক শিক্ষার্থী পুনরায় সংগঠিত হয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন