ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন

চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন।

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন। 

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের এবং তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক সেবনের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করেছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে এ ধরনের হয়রানি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে হয়রানি বা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

Image

বিষয় : সাংবাদিক নির্যাতন মানববন্ধন সাংবাদিকের বিরুদ্ধে মামলা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তি মির্জাপুর সখিপুর

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন। 

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের এবং তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক সেবনের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করেছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে এ ধরনের হয়রানি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে হয়রানি বা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24