নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৫৪
নওগাঁ সংবাদ দাতা মো : রিমন আহমেদ
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করেছে বিজিবি। এসব অভিযান ও টহলে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ এবং ১১ লিটার বাংলা মদ। মাদকদ্রব্যের পাশাপাশি বিভিন্ন চোরাচালানি পণ্যও জব্দ করেছে বিজিবি।
এদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) বিএসএফের প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানো ঠেকানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানো ঠেকানো হয়েছে। একই সময়ে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন