ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা

ধনবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা

ক্রাইম রিপোর্টার মো. দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান।

এছাড়াও সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Image

বিষয় : ধনবাডি টাঙ্গাইল আইন শৃঙ্খলা সভা উপজেলা প্রশাসন অপরাধ নিয়ন্ত্রণ

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা

ক্রাইম রিপোর্টার মো. দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান।

এছাড়াও সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24