ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি।

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের এ অভিযানে তাঁকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান পরিচালনা করেন। ওই ব্লকের ১৫০ নম্বর শেডের নিজ বসতঘরে এক ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি সেখানে পৌঁছায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ইউসুফ জালাল (২০)। পরে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার ইউসুফ জালাল ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৫০ নম্বর শেডের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসুফ জালাল চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। ২০২৩ সালের ২৭ জুলাই দায়ের করা ওই মামলার নম্বর ৮১/২৩ এবং জিআর নম্বর ২৯৫/২৩।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Image

বিষয় : কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এপিবিএন অভিযান ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার লেদা ক্যাম্প মাদক মামলার আসামি

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের এ অভিযানে তাঁকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান পরিচালনা করেন। ওই ব্লকের ১৫০ নম্বর শেডের নিজ বসতঘরে এক ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি সেখানে পৌঁছায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ইউসুফ জালাল (২০)। পরে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার ইউসুফ জালাল ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৫০ নম্বর শেডের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসুফ জালাল চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। ২০২৩ সালের ২৭ জুলাই দায়ের করা ওই মামলার নম্বর ৮১/২৩ এবং জিআর নম্বর ২৯৫/২৩।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24