ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

মিয়ানমারে পাচারের আগেই ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের আগেই ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারের আগেই ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

মোঃ রায়হান ইসলাম, টেকনাফ কক্সবাজার। 

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় বোটে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটটিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ সিমেন্ট পাওয়া যায়। পরে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধভাবে পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Image

বিষয় : কোস্টগার্ড পতেঙ্গা সিমেন্ট জব্দ মায়ানমারে পাচার

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের আগেই ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারের আগেই ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

মোঃ রায়হান ইসলাম, টেকনাফ কক্সবাজার। 

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় বোটে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটটিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ সিমেন্ট পাওয়া যায়। পরে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধভাবে পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24