আওয়ামী লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচল বন্ধ
গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ ও ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে ভোগান্তি দেখা দিয়েছে।
জেলার ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর থেকে ঘোনাপাড়া পর্যন্ত প্রায় ৬৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে কাশিয়ানী উপজেলার তারাইল, গোপালপুর, ফুকরা, তিলছড়া ও ঘোনাপাড়া এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এ ছাড়া ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশেও বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ–কোটালীপাড়া আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানেও অবরোধের খবর পাওয়া গেছে।
অবরোধের কারণে গোপালগঞ্জের সঙ্গে আশপাশের জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। মহাসড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যাওয়ার পাশাপাশি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ দেখা গেছে। ফলে জেলার স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে।
পরিস্থিতি ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে অবরোধ অপসারণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন