আমির হোসেন, সুনামগঞ্জ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এম সালমান আহমদ সুজন। গত ১৬ নভেম্বর সুনামগঞ্জের কুতুবপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদের নেতৃত্বাধীন নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
মাওলানা এম সালমান আহমদ সুজন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন