সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন
সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজনআমির হোসেন, সুনামগঞ্জইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এম সালমান আহমদ সুজন। গত ১৬ নভেম্বর সুনামগঞ্জের কুতুবপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদের নেতৃত্বাধীন নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।মাওলানা এম সালমান আহমদ সুজন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তিনি।এদিকে নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেছেন।