রোববার ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন যেন পাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন