পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ‘শতাব্দী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোকান মালিকের দাবি, চোরেরা দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে লকার ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
সকালে দোকান খুলতে এসে দোকানের টিনের চাল ও লকার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
এ ঘটনায় বালিপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন