ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

পিরোজপুরের বালিপাড়া বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

পিরোজপুরের বালিপাড়া বাজারে শতাব্দি জুয়েলার্স, স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল। পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ‘শতাব্দী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।দোকান মালিকের দাবি, চোরেরা দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে লকার ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।সকালে দোকান খুলতে এসে দোকানের টিনের চাল ও লকার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।এ ঘটনায় বালিপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পিরোজপুরের বালিপাড়া বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল