শরণখোলায় মাদ্রাসাছাত্রকে পেটানোর অভিযোগ, বিচারের দাবি অভিভাবকের।
বাগেরহাটের শরণখোলায় দারুস সুন্নাহ মাদ্রাসার ৭ বছর বয়সী ছাত্র আরিজুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় শিক্ষক কামরুল ইসলাম শিশুটিকে শারীরিকভাবে মারধর করেন। এতে সে গুরুতরভাবে আহত ও অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির অভিভাবক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন