শরণখোলায় মাদ্রাসার ছাত্রকে পে/টা/নোর অভিযোগ, বি/চা/রের দাবি অভিভাবকের
শরণখোলায় মাদ্রাসাছাত্রকে পেটানোর অভিযোগ, বিচারের দাবি অভিভাবকের। বাগেরহাটের শরণখোলায় দারুস সুন্নাহ মাদ্রাসার ৭ বছর বয়সী ছাত্র আরিজুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলামের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় শিক্ষক কামরুল ইসলাম শিশুটিকে শারীরিকভাবে মারধর করেন। এতে সে গুরুতরভাবে আহত ও অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির অভিভাবক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।