ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

দীর্ঘ দিনচিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

দীর্ঘ চিকিৎসা শেষে সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

দীর্ঘ দিনচিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার খবর নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এরপর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। পরে বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি। প্রায় পাঁচ মাস পর সংসদে ফিরে তাকে হুইলচেয়ারে করে অধিবেশন কক্ষে প্রবেশ করতে দেখা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানান এবং সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভ্যর্থনা জানান। 

সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারেননি। প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর সংসদে ফিরতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন ও খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। একই সঙ্গে জীবনের বাকি সময়টুকু যেন দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি। 

মির্জা আব্বাস আরও বলেন, রাজনীতি শুধু মতের পার্থক্যের বিষয় নয়, রাজনীতি মানুষের জন্য। আর জাতীয় সংসদ শুধু বিতর্কের জায়গা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর স্থান।

প্রসঙ্গত, নির্বাচনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা নিতে হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরে একদিন পরই সংসদে যোগ দিয়ে নিজের দায়িত্ব পালনে ফেরার বার্তা দিয়েছেন তিনি। 

Image

বিষয় : দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন মির্জা আব্বাস

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ দিনচিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার খবর নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এরপর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। পরে বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি। প্রায় পাঁচ মাস পর সংসদে ফিরে তাকে হুইলচেয়ারে করে অধিবেশন কক্ষে প্রবেশ করতে দেখা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানান এবং সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভ্যর্থনা জানান। 

সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারেননি। প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর সংসদে ফিরতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন ও খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। একই সঙ্গে জীবনের বাকি সময়টুকু যেন দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি। 

মির্জা আব্বাস আরও বলেন, রাজনীতি শুধু মতের পার্থক্যের বিষয় নয়, রাজনীতি মানুষের জন্য। আর জাতীয় সংসদ শুধু বিতর্কের জায়গা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর স্থান।

প্রসঙ্গত, নির্বাচনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা নিতে হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরে একদিন পরই সংসদে যোগ দিয়ে নিজের দায়িত্ব পালনে ফেরার বার্তা দিয়েছেন তিনি। 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24