ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল, পানি সম্পদ মন্ত্রী এ্যানি

হুং/কা/র দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা একটি দল,পানি সম্পদ মন্ত্রী এ্যানি

হুংকার দিবেন না, পানি সম্পদ মন্ত্রী এ্যানি

‘হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল, পানি সম্পদ মন্ত্রী এ্যানি। 

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুমকি-ধমকি কিংবা হুংকার দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল।

৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিকে হুংকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাজপথ থেকে উঠে এসেছে। তাই ভয় দেখিয়ে বা অরুচিশীল বক্তব্য দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ওই কর্মসূচিতে সাধারণ মানুষের তেমন সাড়া নেই। জনগণের সমর্থন থাকলে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

এ্যানি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই আবার আন্দোলন শুরু করা ঠিক নয়।

জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ করে তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য কিংবা হুংকার জনগণ পছন্দ করে না। জনগণের সমর্থন থাকলে যেকোনো কর্মসূচিতে তার প্রতিফলন দেখা যেত বলেও মন্তব্য করেন তিনি।

Image

বিষয় : হুংকার দিবেন না পানি সম্পদ মন্ত্রী এ্যানি

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

হুং/কা/র দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা একটি দল,পানি সম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল, পানি সম্পদ মন্ত্রী এ্যানি। 

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুমকি-ধমকি কিংবা হুংকার দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল।

৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিকে হুংকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি রাজপথ থেকে উঠে এসেছে। তাই ভয় দেখিয়ে বা অরুচিশীল বক্তব্য দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ওই কর্মসূচিতে সাধারণ মানুষের তেমন সাড়া নেই। জনগণের সমর্থন থাকলে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

এ্যানি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই আবার আন্দোলন শুরু করা ঠিক নয়।

জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ করে তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য কিংবা হুংকার জনগণ পছন্দ করে না। জনগণের সমর্থন থাকলে যেকোনো কর্মসূচিতে তার প্রতিফলন দেখা যেত বলেও মন্তব্য করেন তিনি।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24