আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল)-এর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও মানুষের ধর্মীয় অনুভূতি গভীরভাবে সম্পৃক্ত। এমন প্রেক্ষাপটে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়েছে সংগঠনটি।
কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি, নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে আগামী ১৪ সেপ্টেম্বরের আয়োজন নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এ ছাড়া স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের বিষয়ে দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হয়। ওই বক্তব্যের পরও জেলার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়ায় এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
এ অবস্থায় জেলার ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৪ সেপ্টেম্বরের কনসার্ট স্থগিত করতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন