ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি কওমী ছাত্র ঐক্য পরিষদের

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি কওমী ছাত্র ঐক্য পরিষদেরআব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল)-এর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও মানুষের ধর্মীয় অনুভূতি গভীরভাবে সম্পৃক্ত। এমন প্রেক্ষাপটে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়েছে সংগঠনটি।কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি, নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে আগামী ১৪ সেপ্টেম্বরের আয়োজন নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।এ ছাড়া স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের বিষয়ে দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হয়। ওই বক্তব্যের পরও জেলার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়ায় এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।এ অবস্থায় জেলার ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৪ সেপ্টেম্বরের কনসার্ট স্থগিত করতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে স্বাক্ষর করেন ফুযাইল আহমদ খান।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি কওমী ছাত্র ঐক্য পরিষদের