ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহীন কাদির বসতঘরের একটি কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ধর্মপাশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহীন কাদির দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। ব্যথার কারণে তিনি প্রায়ই কষ্ট পেতেন এবং চিকিৎসা করিয়েও তেমন সুফল পাননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ধর্মপাশা উপজেলা এনসিপির আহ্বায়ক আজিজুল হক জানান, শাহীন কাদির কেন এমন পথ বেছে নিয়েছেন, তা তারা বুঝতে পারছেন না। তার মৃত্যুতে দলের নেতাকর্মীরা শোকাহত।

ধর্মপাশা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Image

বিষয় : সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহীন কাদির বসতঘরের একটি কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ধর্মপাশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহীন কাদির দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। ব্যথার কারণে তিনি প্রায়ই কষ্ট পেতেন এবং চিকিৎসা করিয়েও তেমন সুফল পাননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ধর্মপাশা উপজেলা এনসিপির আহ্বায়ক আজিজুল হক জানান, শাহীন কাদির কেন এমন পথ বেছে নিয়েছেন, তা তারা বুঝতে পারছেন না। তার মৃত্যুতে দলের নেতাকর্মীরা শোকাহত।

ধর্মপাশা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24