ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

গাজীপুরে আন্দোলন করতে গিয়ে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের।

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন করতে গিয়ে হামলার শিকার, প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পোশাকশ্রমিক তৌফিক শেখ

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন করতে গিয়ে হামলার শিকার, প্রাণ গেল পোশাক শ্রমিক তৌফিকের। 

গাজীপুর, ঢাকা । 

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২২) নামে এক তরুণ শ্রমিক। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) গাজীপুরে নোমান গ্রুপের টেরিটোরি কারখানার সামনে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। এ সময় একটি হামলার ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাঁর ভাইকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন তৌফিক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। পরে স্থানীয় কবরস্থানে দাফনের কথা ছিল।

তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই তরুণের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Image

বিষয় : তৌফিক শেখ গাজীপুর পোশাক শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলন মজুরি বৃদ্ধি আন্দোলন প্রাণ গেল শ্রমিকের

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন করতে গিয়ে হামলার শিকার, প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন করতে গিয়ে হামলার শিকার, প্রাণ গেল পোশাক শ্রমিক তৌফিকের। 

গাজীপুর, ঢাকা । 

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২২) নামে এক তরুণ শ্রমিক। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) গাজীপুরে নোমান গ্রুপের টেরিটোরি কারখানার সামনে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। এ সময় একটি হামলার ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাঁর ভাইকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন তৌফিক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। পরে স্থানীয় কবরস্থানে দাফনের কথা ছিল।

তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই তরুণের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24