ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
বি এস নিউজ24

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড

জামায়াত নেতা আখতারুজ্জামান এর একদিনের রিমান্ড

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা, আখতারুজ্জামানের একদিনের রিমান্ড। 

বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বক্তব্য দেন আখতারুজ্জামান। তিনি অভিযোগগুলো প্রমাণের জন্য প্রসিকিউশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধ প্রমাণিত হলে তিনি শাস্তি মেনে নেবেন। একই সঙ্গে মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, মামলা থানায় রুজু হওয়ার আগেই গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বাসায় হাজির হয়েছিল।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে ডিবি তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-338-এর লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে গেলে তার সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালাগাল, ধাক্কা দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।এ ছাড়া বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা সুপারভাইজারের সঙ্গে আখতারুজ্জামানের অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী রিমান্ডে আখতারুজ্জামানকে মামলার অভিযোগ ও ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

Image

বিষয় : জামাত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24