ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বি এস নিউজ24

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ড ভ্যান

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ড ভ্যান, প্রাণ গেল হেলপারের

যশোরে সড়কে প্রাণ গেল হেলপারের

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ড ভ্যান, প্রাণ গেল হেলপারের। 

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কাভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Image

বিষয় : যশোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হেলপারের

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ড ভ্যান, প্রাণ গেল হেলপারের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কাভার্ড ভ্যান, প্রাণ গেল হেলপারের। 

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কাভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24