ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

নিশান বাড়ীয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক সোহাগের গণসংযোগ ও মতবিনিময় সভা

নিশানবাড়ীয়া ইউনিয়নের নতুন বাজারে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ।

নিশানবাড়ীয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক সোহাগের গণসংযোগ ও মতবিনিময় সভা

মাছুম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি। 

আসন্ন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ। ‘ঐক্য, উন্নয়ন, সমৃদ্ধি ও আগামীর নিশানবাড়ীয়া গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রম ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাঁর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা নিশানবাড়ীয়া ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসাধারণের প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হক সোহাগ বলেন, জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচিত হলে নিশানবাড়ীয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে এলাকার শান্তি, অগ্রগতি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Image

বিষয় : নিশান বাড়িয়া ইউনিয়ন ইউপি নির্বাচন জাহিদুল হক সোহাগ চেয়ারম্যান প্রার্থী বরগুনা গণসংযোগ

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নিশান বাড়ীয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক সোহাগের গণসংযোগ ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

নিশানবাড়ীয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক সোহাগের গণসংযোগ ও মতবিনিময় সভা

মাছুম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি। 

আসন্ন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ। ‘ঐক্য, উন্নয়ন, সমৃদ্ধি ও আগামীর নিশানবাড়ীয়া গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রম ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাঁর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল হক সোহাগ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা নিশানবাড়ীয়া ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসাধারণের প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হক সোহাগ বলেন, জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচিত হলে নিশানবাড়ীয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে এলাকার শান্তি, অগ্রগতি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24