ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ১১ হাজার টাকা নির্ধারণ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ১১ হাজার টাকা নির্ধারণ। 

গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক সংকট বিবেচনায় তাঁদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ সদস্য ও প্রধানদের মাসিক বেতন ৩ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগে একজন গ্রাম পুলিশ সদস্য (মহল্লাদার) মাসে ৭ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধান (দফাদার) আগে ৮ হাজার টাকা পেলেও এখন থেকে পাবেন ১১ হাজার টাকা। ঘোষণায় নতুন বেতন ৭ নভেম্বর থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে।

শুধু মাসিক বেতন বৃদ্ধি নয়, গ্রাম পুলিশের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। অবসরকালীন আনুতোষিক সাধারণ গ্রাম পুলিশের ক্ষেত্রে ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সদস্যের জন্য মাসিক ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার ঘোষণাও এসেছে।

যাতায়াত ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে মহল্লাদারদের পরিচয় পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ সদস্য’ এবং দফাদারদের ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে অভিহিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে তথ্য সরবরাহ, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দীর্ঘদিন ধরে সীমিত বেতন-ভাতা ও নানা সুযোগ-সুবিধার অভাবে তাঁদের দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়িত হলে তাঁদের আর্থিক সুরক্ষা ও কর্মস্পৃহা বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Image

বিষয় : প্রধানমন্ত্রী তারাক রহমান গ্রাম পুলিশ বেতন বৃদ্ধি গ্রাম পুলিশ সমাবেশ সরকারি ঘোষণা মাতৃত্বকালীন ছুটি

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ১১ হাজার টাকা নির্ধারণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ১১ হাজার টাকা নির্ধারণ। 

গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক সংকট বিবেচনায় তাঁদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ সদস্য ও প্রধানদের মাসিক বেতন ৩ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগে একজন গ্রাম পুলিশ সদস্য (মহল্লাদার) মাসে ৭ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধান (দফাদার) আগে ৮ হাজার টাকা পেলেও এখন থেকে পাবেন ১১ হাজার টাকা। ঘোষণায় নতুন বেতন ৭ নভেম্বর থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে।

শুধু মাসিক বেতন বৃদ্ধি নয়, গ্রাম পুলিশের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। অবসরকালীন আনুতোষিক সাধারণ গ্রাম পুলিশের ক্ষেত্রে ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সদস্যের জন্য মাসিক ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার ঘোষণাও এসেছে।

যাতায়াত ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে মহল্লাদারদের পরিচয় পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ সদস্য’ এবং দফাদারদের ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে অভিহিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে তথ্য সরবরাহ, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দীর্ঘদিন ধরে সীমিত বেতন-ভাতা ও নানা সুযোগ-সুবিধার অভাবে তাঁদের দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়িত হলে তাঁদের আর্থিক সুরক্ষা ও কর্মস্পৃহা বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24