ঢাকার সাভার-আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া সরকার মার্কেটের সামনে স্টারলিং টাইমস লিমিটেড নামের একটি পোশাক কারখানার সামনে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশের গুলিতে রাজিয়া বেগম নামে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
আহত রাজিয়া বেগম স্টারলিং টাইমস লিমিটেড কারখানার একজন কর্মী। তিনি কারখানাটির সুইং মেশিন অপারেটর পদে কর্মরত। তাঁর কর্মী পরিচিতি কার্ড অনুযায়ী, তিনি দ্বিতীয় গ্রেডের শ্রমিক এবং ১৯ নম্বর লাইনে কাজ করতেন। কার্ড নাম্বার ৪০২৬৫২
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান নেওয়ার সময় ঘটনাস্থলে পুলিশের গুলির ঘটনা ঘটে। এতে রাজিয়া বেগম গুলিবিদ্ধ হন। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিকদের বিভিন্ন দাবি এবং কর্মপরিবেশের নানা ইস্যুতে গত কয়েক দিন ধরেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবারও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন