ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

যাদুকাটা নদীর তীর কাটা চক্রের অন্যতম অভিযুক্ত রানু মেম্বার গ্রেপ্তার, ২৯ মামলার আসামি

যাদুকাটা নদীর তীর কাটা চক্রের অন্যতম অভিযুক্ত রানু মেম্বার গ্রেপ্তার, ২৯ মামলার আসামিসুনামগঞ্জ প্রতিনিধি : আমির হোসেনসুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের অন্যতম অভিযুক্ত এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ, তীরবর্তী পরিবেশ ও বসতবাড়ি-ফসলি জমি ঝুঁকির মুখে পড়ছে। রানু মেম্বারকে এই চক্রের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসছেন স্থানীয়রা।এদিকে রানু মেম্বার গ্রেপ্তার হলেও তার কথিত সহযোগী ছোট ভাই রুবেল এবং গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার এখনো গ্রেপ্তার হননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশকর্মীরা।স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন মহল রানু মেম্বারের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেন, শুধু একজনকে গ্রেপ্তার করলেই যাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। নদী ও পরিবেশ রক্ষায় এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

যাদুকাটা নদীর তীর কাটা চক্রের অন্যতম অভিযুক্ত রানু মেম্বার গ্রেপ্তার, ২৯ মামলার আসামি