ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

আওয়ামী দো/সরদের গ্রেপ্তার করলে পুলিশ পাবে পুরস্কার, স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কার, স্বরাষ্ট্রমন্ত্রীআওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের যারা আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগের দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।এ সময় পুলিশ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ এবং নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতার অভিযোগের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলাভঙ্গ করলে বা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সপ্তাহ-২০২৬-এর ওই অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী দো/সরদের গ্রেপ্তার করলে পুলিশ পাবে পুরস্কার, স্বরাষ্ট্রমন্ত্রী