ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বি এস নিউজ24

আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বৃষ্টিপাত, আবহাওয়া অধিদপ্তর

আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বৃষ্টিপাত : আবহাওয়া অধিদপ্তর।দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতের পর আপাতত আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, আগামী তিন দিন দেশের কোথাও উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে এ সময়ে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।তিনি আরও বলেন, ১৭ জুলাইয়ের পরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এ কারণে নিচু এলাকা পাহাড়ি অঞ্চল এবং নদী অববাহিকার বাসিন্দাদের পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি ।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পাহাড়ধস এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পূর্বাভাসের ওপর নজর রাখার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।

আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বৃষ্টিপাত, আবহাওয়া অধিদপ্তর