ইবোলা ভাইরাসের ভয়াবহ বিস্তার, রেকর্ড মৃত্যুর আশঙ্কা বিশেষজ্ঞদের মতে
ইবোলা ভাইরাসের ভয়াবহ বিস্তার, রেকর্ড মৃত্যুর আশঙ্কা । ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ( ডিআরসি ) ইবোলা ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ মে প্রাদুর্ভাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগস্টের মাঝামাঝি সময়ে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ২ হাজারেরও বেশি হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিশেষজ্ঞরা এটিকে ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে দেখছেন ।এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যান। বর্তমান প্রাদুর্ভাবে মাত্র কয়েক মাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ায় এটি আগের ভয়াবহ রেকর্ডের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগের রেকর্ড ছাড়িয়ে যাবে এটি এখনো নিশ্চিত নয়, পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার ওপর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করবে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস হয়ত মহামারী আকারে দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। যার প্রভাব বিস্তার করবে বিশ্বের সকল দেশেই।