হাসিনা চলে গেলেও তাঁর আদলেই দেশ চলছে,কর্নেল( অফ ) অলি আহমদ
হাসিনা চলে গেলেও তাঁর আদলেই দেশ চলছে: অলি আহমদফেনীতে ১১ দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আয়োজিত পথসভায় ফেনীর মানুষের উদ্দেশে বক্তব্য দেন তিনি।অলি আহমদ বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও বর্তমান সরকার তাঁর আদলেই দেশ পরিচালনা করছে। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আত্মবিশ্বাস নেই এবং তারা গণভোটের রায় মানছে না।তিনি বলেন, জনগণের ভোট ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এ সময় তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান।
ফেনীর মহিপালে অনুষ্ঠিত এ পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। লংমার্চটি গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আয়োজন করা হয়েছে।