কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মীর কামরুজ্জামান কবির
কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মীর কামরুজ্জামান কবির। আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর কামরুজ্জামান কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য। তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও মীর কামরুজ্জামান কবির। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি পাঠদানের পরিবেশ এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও তিনি অবহিত হন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক ইউএনওকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।উল্লেখ্য, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়টি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৫০ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি দ্বিতল ও দুটি একতলা ভবনে মোট ১৭টি কক্ষ রয়েছে। এসব কক্ষের মধ্যে শ্রেণিকক্ষের পাশাপাশি অফিস, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, নামাজের কক্ষ ও আবাসিক কক্ষ রয়েছে। বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবসহ তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবস্থাও রয়েছে।পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষার মানোন্নয়ন নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরিতে মাঠপর্যায়ে প্রশাসনের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার ওপরও বিদ্যালয়টি গুরুত্ব দিয়ে আসছে ।