ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলামএ এস এম হামিদ হাসান,কটিয়াদী, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলার অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ওসি মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রফিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি। নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।সম্প্রতি নভেম্বরের মাঝামাঝি সময়ে কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে মজুত করা ৪০০টিরও বেশি লগি-বৈঠা উদ্ধার করে আলোচনায় আসেন ওসি রফিকুল ইসলাম। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযান-পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্ট থেকে ওসি ও কটিয়াদী থানাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. রফিকুল ইসলাম পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অক্টোবর মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধিক মাদক উদ্ধার করায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে। এ অর্জন তিনি কটিয়াদীবাসীকে উৎসর্গ করেছেন। ভবিষ্যতেও এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম