মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, অপরাধের সঙ্গে আপস নয়
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, অপরাধের সঙ্গে আপস নয়মোহাম্মদ শামীম হোসেন, ফেনী সদর, ফেনী। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দাউদপুর চৌধুরী বাড়ির সম্মান, ঐতিহ্য, নিরাপত্তা ও শান্তি রক্ষায় পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।এ বিষয়ে দেওয়া এক বক্তব্যে বলা হয়, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে কোনো ধরনের আপস নেই। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।বক্তব্যে আরও বলা হয়, দাউদপুর চৌধুরী বাড়ির সম্মান, ঐতিহ্য, নিরাপত্তা ও শান্তি রক্ষায় পরিবারের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়, অপরাধ কিংবা সমাজবিরোধী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে।এতে উল্লেখ করা হয়, আমরা বিভক্ত নই, আমরা ঐক্যবদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠ এক, আমাদের অবস্থান এক। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
বক্তব্যের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবারের ঐতিহ্য ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।