গৌরীপুর ইউটার্নে বাস উল্টে আহত ৮
গৌরীপুর ইউটার্নে বাস উল্টে আহত ৮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউটার্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসে থাকা অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।স্থানীয়দের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্ন এলাকায় উল্টে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।