ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ইসলাম উদ্দিন, বিড়ি ব্যবসার আড়ালে মাদক সিন্ডিকেটের অভিযোগ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ইসলাম উদ্দিন, বিড়ি ব্যবসার আড়ালে মাদক সিন্ডিকেটের অভিযোগসংবাদ দাতা : আমির হোসেন, সুনামগঞ্জ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকায় গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল এসআই সাদেকের নেতৃত্বে কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি প্রভাবশালী চক্র গত চার-পাঁচ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রটি মদ, গাঁজা ও ইয়াবা পাইকারি এবং খুচরা বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তার ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ইসলাম উদ্দিন, বিড়ি ব্যবসার আড়ালে মাদক সিন্ডিকেটের অভিযোগ