গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে জবা/ই করে হ/ত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য
গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য । গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকণা গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি ভাড়া বাসায় বসবাসরত একই পরিবারের পাঁচ সদস্যকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায়, কাপাসিয়া শহরের প্রবাসী মনির হোসেনের বাড়িতে নিহত পরিবারটি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার মধ্যরাতে কে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।পুলিশ জানায়, নিহতদের প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।