ঢাকা    রোববার, ১৭ মে ২০২৬
বি এস নিউজ24

চাঁদপুর সদর উপজেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর সদর উপজেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী ও খাল খনন কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ১৬ মে ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌপথ সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও খাল খননের বিকল্প নেই। তাই সরকার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে খাল ও নদী পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

চাঁদপুর সদর উপজেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান