ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

চীনে ৩ বছরের ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন স্বর্ণজয়ী স্কেটার মো নাবীয়্যূন ইসলাম পৃথিবী

চীনে ৩ বছরের ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন স্বর্ণজয়ী স্কেটার মো নাবীয়্যুন ইসলাম পৃথিবী।  উচ্চশিক্ষা ও স্পিড স্কেটিংয়ে উন্নত প্রশিক্ষণের জন্য চীনের নানজিংয়ে তিন বছরের ফুল-ফ্রি স্কলারশিপ পেয়েছেন বগুড়ার কৃতী সন্তান ও জাতীয় দলের স্কেটার মো. নাবীয়্যূন ইসলাম পৃথিবী। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।পৃথিবী ২০২৫ সালের অক্টোবরে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড এশিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে অংশ নিয়ে জোড়া স্বর্ণপদক অর্জন করেন। তার এই আন্তর্জাতিক সাফল্যের বিষয়টি বিবেচনায় নিয়ে নানজিংয়ের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তাকে তিন বছরের পূর্ণ স্কলারশিপ দিয়েছে।নানজিং উচ্চশিক্ষার পাশাপাশি রোলার ও স্পিড স্কেটিংয়ের জন্যও বিখ্যাত, সেখানে পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ নিয়ে অলিম্পিক ও ওয়ার্ল্ডকাপে অংশগ্রহণের স্বপ্ন দেখছেন পৃথিবী ।বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, পৃথিবীর এই সাফল্য দেশের স্কেটিং অঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। তৃণমূল পর্যায়ের প্রতিভাবানদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরও বড় সাফল্য অর্জন সম্ভব। পৃথিবী বগুড়া রোলার স্কেটিং ক্লাবের নিয়মিত স্কেটার এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা ও কোচ মো. আশরাফুল ইসলাম রোহিতের বড় ছেলে। তার এই অর্জনে পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা তৈরি হয়েছে।

চীনে ৩ বছরের ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন স্বর্ণজয়ী স্কেটার মো নাবীয়্যূন ইসলাম পৃথিবী