আমাদের কথা বাদ দিয়ে কোনো ফাইজলামি চলবে না শেখ ফরিদ বাহার
ফেনী বিএনপিতে ফাইজলামি চলবে না। আমাদের কথা বাদ দিয়ে কোনো ফাইজলামি চলবে না শেখ ফরিদ বাহার আহ্বায়ক ফেনী জেলা বিএনপি। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের কথা বাদ দিয়ে কোনো ফাইজলামি চলবে না। আমরাই ঠিক করব কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। তিনি আরও বলেন বাইরে থেকে কেউ টিকিট নিয়ে এসে ফেনীতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না। ঢাকা চট্টগ্রাম কিংবা দেশের অন্য কোনো স্থান থেকে টিকিট এনে ফেনীর রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না ।