ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য ও নিত্যদ্রব্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত এনসিপির সমাবেশ

গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত–এনসিপির সমাবেশ, সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা রাজধানীতে গ্যাস সরবরাহে ব্যাঘাত, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ সকাল ১১টায় যৌথভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ উভয় দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, গ্যাস সরবরাহে অনিয়ম, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সমালোচনা করেন।বক্তারা দাবি করেন, সাধারণ মানুষ ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ে চরম দুর্ভোগে পড়েছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা , বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দ্রুত এ সকল সমস্যা নিরসনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। সমাবেশে জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সরকারের কাছে জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নির্ধারিত সীমার বাইরে এগিয়ে যেতে বাধা দেন। একই সঙ্গে সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয় এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়ন করা হয়। 

গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য ও নিত্যদ্রব্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত এনসিপির সমাবেশ