কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি নাতনির মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি- নাতনির মৃত্যুকুমিল্লায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের কাছাকাছি শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে পড়ে তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৫) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন জোসনা বেগম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ।