ডিবির অনলাইন জুয়া বিরোধী অভিযানে ৬,৫০০ এমএফএস অ্যাকাউন্ট সংশ্লিষ্ট সিম জব্দ গ্রেপ্তার ৬
দেশব্যাপী ডিবির অনলাইন জুয়া বিরোধী অভিযানে ৬,৫০০ এমএফএস অ্যাকাউন্ট সংশ্লিষ্ট সিম জব্দ, গ্রেপ্তার ৬রাজধানীতে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ( ডিবি) পুলিশ। অভিযানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬,৫০০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জব্দ করা সিম কার্ডগুলো ব্যবহার করে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন সংঘটিত হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী । এ বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অর্থ লেনদেন ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।পুলিশ জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা সিম কার্ড ও সংশ্লিষ্ট এমএফএস অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে ।