ঢাকার রাস্তায় নারীদের জন্য চালু হলো পৃথক বাস সার্ভিস
আজ থেকে ঢাকার রাস্তায় নারীদের জন্য চালু হলো পৃথক বাস সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ঢাকার রাস্তায় চালু হলো পৃথক নারী বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ( বিআরটিসি ) এই বিশেষ বাস সার্ভিস চালু করেছে।এই বাসগুলোর চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। ফলে নারী যাত্রীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে গণপরিবহনে চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে ।একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন , নারীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতেও বিআরটিসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।