ঢাকা–ময়মনসিংহের রুটে ট্রেন চলাচল বন্ধ
শিরোনাম: ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত। ময়মনসিংহের গফুরগাঁও উপজেলায় একটি কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ।বৃহস্পতিবার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কমিউটার ট্রেনটি গফুরগাঁও রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, উদ্ধারকারী দল ও প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও লাইন সচল করার কাজ শুরু করেন। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেলপথ স্বাভাবিক করার চেষ্টা চলছে ।রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেললাইন পরীক্ষা করে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে ।