ফেনীর লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ফেনীর লেমুয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বহু আহত । ফেনীর লেমুয়া রাস্তার মাথায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন । স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি ।